লা ইলাহা ইল্লাল্লাহর প্রেম, আধুনিক ইসলামিক ক্যালিগ্রাফিতে তৈরি একটি নান্দনিক ওয়াল আর্ট। ঘর সাজানো, ইসলামিক পরিবেশ তৈরি বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য একটি সুন্দর পছন্দ।
স্টকে আছে
আনুমানিক ডেলিভারি: বুধবার, ১৬ সেপ্টেম্বর – শুক্রবার, ১৮ সেপ্টেম্বর
২ জন ইতিমধ্যে এই পণ্যটি দেখেছে!
লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ “আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই”। এই ঘোষণাটি ইসলামের মূল বিশ্বাসের প্রতীক, যা প্রতিটি মুমিনের বিশ্বাসের কেন্দ্রে অবস্থান করে।
তাসমিম এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ ক্যালিগ্রাফির একটি বিশেষ ফ্রেম, যা আধুনিক লাইন আর্ট ডিজাইনে তৈরি। এই অনন্য শিল্পকর্মটি আপনার ঘরের শোভা বাড়াবে এবং সর্বদা তাওহিদের কথা স্মরণ করিয়ে দেবে।
লাইন আর্ট শৈলীতে নকশা করা দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি
উচ্চমানের প্রিন্ট
স্বচ্ছ কাচ দিয়ে সুরক্ষিত, কাঠের ফ্রেম
ঘর সাজানোর জন্য উপযুক্ত ও ইসলামিক উপহার হিসেবে আদর্শ
এই লা ইলাহা ইল্লাল্লাহ ফ্রেমটি শুধুমাত্র ঘর সাজানোর জন্য নয়, বরং এটি হতে পারে যেকোনো ইসলামপ্রেমী মুসলিম নারী বা পুরুষের জন্য একটি সুন্দর ও অর্থবহ উপহার। যেকোনো ইসলামিক গ্যাদারিং, যেমন বিয়ে বা অন্য বিশেষ কোনো অনুষ্ঠানে, এই শাহাদাহ ফ্রেমটি উপহার হিসেবে আপনাকে অন্য সবার থেকে আলাদা করে তুলবে।
এই ফ্রেম শুধু দেয়াল সাজানোর জিনিস নয়, বরং এটি আল্লাহর একত্ববাদের বার্তা বহন করে, যা আপনার ঘরে প্রশান্তি নিয়ে আসবে।
তাই আজই তাসমিম থেকে এই ইসলামিক আর্টওয়ার্ক টি সংগ্রহ করুন এবং আপনার আপনার ঘরকে তাওহিদের আলোয় সাজিয়ে তুলুন।