শাহাদাহ ক্যালিগ্রাফি ফ্রেম—ঈমান ও তাওহীদের সুন্দর স্মারক। নান্দনিক ইসলামিক ওয়াল আর্ট।
স্টকে আছে
আনুমানিক ডেলিভারি: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর – বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর
৯ জন ইতিমধ্যে এই পণ্যটি দেখেছে!
শাহাদাহ, "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" (আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মাদ SWT তাঁর রাসুল), এই মহৎ বাক্য দ্বারা গঠিত, যা ইসলামের মৌলিক ভিত্তি। এটি আল্লাহর একত্ববাদ এবং মুহাম্মাদ (স.) এর রাসুলত্বের ঘোষণা, যা প্রতিটি মুমিনের বিশ্বাসের কেন্দ্রে অবস্থান করে।
তাসমিম আমাদের জন্য নিয়ে এসেছে এই কালিমাকে শৈল্পিক ক্যালিগ্রাফিতে নকশা করা একটি আধুনিক ও এক্সক্লুসিভ ইসলামিক ফ্রেম, যা আপনার ঘরে পবিত্র পরিবেশ সৃষ্টি করবে এবং সর্বদা আল্লাহর অনুগ্রহের স্মরণ করিয়ে দেবে। এটি একটি প্রিমিয়াম ইসলামিক আর্ট পিস, যা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে এবং ইসলামিক পরিবেশ তৈরি করতে সহায়ক হবে।
এই শাহাদাহ ফ্রেমটি শুধুমাত্র ঘর সাজানোর জন্য নয়, বরং এটি হতে পারে যেকোনো ইসলামপ্রেমী মুসলিম নারী বা পুরুষের জন্য একটি সুন্দর ও অর্থবহ উপহার। যেকোনো ইসলামিক গ্যাদারিং, যেমন বিয়ে বা অন্য বিশেষ কোনো অনুষ্ঠানে, এই শাহাদাহ ফ্রেমটি উপহার হিসেবে আপনাকে অন্য সবার থেকে আলাদা করে তুলবে।
এই শাহাদাহ ফ্রেমটি শুধুমাত্র একটি ওয়াল পিস-ই নয়, এটি আপনার ঘরের পরিবেশ এবং আল্লাহর প্রতি আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করবে। এবস্ট্রাক্ট ইসলামিক আর্ট স্টাইলে তৈরী করা এই পোস্টারটি নান্দনিকতা ও আধুনিকতার সাথে সাথে একজন মুসলিমের ইসলামের প্রতি ভালোবাসাকে প্রকাশ করে।
তাই আজই তাসমিম থেকে এই ইসলামিক আর্টওয়ার্ক টি সংগ্রহ করুন এবং আপনার ঘরের প্রতিটি কোণকে সৌন্দর্য ও তাওহিদের আলোয় সাজিয়ে তুলুন।